জেলায় দু’দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উত্সব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই মেলা ও উত্সবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড, কেএম কামরুজ্জামান সেলিম, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা।
উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাংকন, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক সঙ্গীত ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের মেলায় শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টলে শিশু বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
