নানা আয়োজনের মধ্য গত বুধবার সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য, সংগীত, ফ্যাশন শো দর্শক - শ্রোতাদের মনোমুগ্ধ করে।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যত্ উল্লেখ করে বক্তারা বলেন, নিজেদের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান বক্তারা।
