রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৫৮
রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর মোশাররফ বাহিনীর নির্মম নির্যাতন-হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। তারা এ পরিস্থিতির স্থায়ী প্রতিকার ও বিচারের দাবি জানায়। হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অনিল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রতিদিনে ২১ জুন ‘আতঙ্কে রূপগঞ্জের ৭০টি পরিবার’ শিরোনামে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আওয়ামী লীগ ও যুবলীগের নাম ভাঙ্গিয়ে মোশাররফ বাহিনী হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছে। —প্রেস বিজ্ঞপ্তি