‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৪’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা ও কাপ্তাইসহ দেশের সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মিরপুর নাবিক কলোনীস্থ নৌ পরিবার শিমু নিকেতন ঢাকা স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের (বানৌপকস) সার্বিক ব্যবস্থাপনায় গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন নৌ প্রধানের পত্নী এবং প্রেসিডেন্ট বানৌপকস বেগম হাফিজা হাবিব। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মাঝে বানৌপকস-এর চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং ঢাকা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নাবিকবৃন্দের পত্নিগণ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
