২৮ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১৪ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৯ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ২। শুভবার:রবি ও সোম। শুভরত্ন: মুক্তা ও চুনী।
প্রকৃতিগতভাবে আপনি: শান্ত, চাপা ও বিনয়ী। আপনার বিনয় অন্যদের আকৃষ্ট করে আপনার প্রতি। আপনি কর্তব্যপরায়ণ ও বিশ্বস্ত তাই অন্যরা নির্ভর করে। আপনি সহানুভূতিশীল। অন্যদের পরামর্শ দিতে, তাদের উপকারে আসতে দ্বিধা করেন না। আপনার আবেগ সৃজনশীলতা ও বিবেচনা অন্যের কল্যাণে নিয়োজিত। একটু কৌশলী হলে আপনার সাফল্যের স্বর্ণদ্বার কেউ রুদ্ধ করতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক জাঁ জ্যাক রুশো, সঙ্গীতকার রিচার্ড রজার্স, গায়িকা ফেরদৌসী বেগম, নরসিমা রাও, প্রিন্সিপাল আবুল কাশেম, মাশুকুল হক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। নিজেও অসুস্থ হতে পারেন। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সন্তানদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক কাজ-কর্মে বাধা সৃষ্টি হতে পারে। বাড়িতে আত্মীয়ের সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। কু-লোকের সংস্পর্শে না গেলেই ভালো করবেন। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। হঠাত্ কোনো ভুল বুঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। উত্তেজনা বশে কোনো কাজ করা কঠিন হবে না। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। মনবল বৃদ্ধি পাবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তা হতে পারে। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিশেষ কোনো সুযোগ হাতে আসতে পারে। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক ভালো যাবে। আয়ের সূত্রগুলো সচল থাকতে পারে। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মিথ্যা বদনাম থেকে সতর্ক থাকুন। ভ্রমণ শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। আবেগ সংযত রেখে চলুন। আজ কারো সাথে মাথা গরম করা ঠিক হবে না। চঞ্চলতার জন্য কাজকর্মে ক্ষতি হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনাকে ক্ষতি করতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য দিন শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো প্রতিবেশীর বিপদে ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মন খুব একটা ভালো থাকবে না। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। ব্যবসায়িক দিক বাধাগ্রস্ত হতে পারে। ভালো কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভালো কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সরকারী-বেসরকারী চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যয়ের জন্য স্বামী-স্ত্রীর মতবিরোধ দেখা দিতে পারে। আত্মীয়দের কারো জন্যে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যেতে পারে।
