২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান এবং ইংরেজি

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১৭
The independence of Bangladesh was declared on 26 March 1971 ইংরেজি এস এম মুরাদ হোসেন প্রভাষক বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা (Unseen Passage Practice) নিজে নিজে চেষ্টা করো এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং সঙ্গে সৃজনশীলতাও বাড়বে। Read the text and answer the questions 1, 2 and 3. The independence of Bangladesh was declared on 26 March 1971. It became free from Pakistan on 16 December 1971 after a great Liberation War. Bangladesh is a small country with a large population. It is a democratic country with many kinds of people. They follow different religions and customs. All these people are free and have equal rights. Some of these basic rights are rights to food, health, shelter and education. It is not easy for everyone to have these basic rights because they are expensive. Bangladesh is also a beautiful country with many resources. It is a fertile land where rice, jute, sugarcane, tea and fruits grow in plenty. Bangladesh has rich deposit of oil, gas and coal. It can utilize these resources and become prosperous. These things can help Bangladesh to earn money and give basic rights to her people. 01. Write only the answer on the answer paper : 1 x 10 = 10 (i). What is the story about? (a). Bangladesh (b). Liberation war (c). Independence of Bangladesh (d). Pakistan (ii). Bangladesh is a…….country. (a). big (b).noisy (c).small (d).none of the above (iii). The people of Bangladesh are……. (a). free (b).not free (c). captive (d).in oppressive condition (iv).Bangladesh has…….. (a).no resources (b).many resources (c).industry (d).manpower (v).Bangladesh can be prosperous by utilizing... (a).gas and oil (b).electricity and oil (c).gas, oil and coal (d).water and coal (vi).The people of Bangladesh have……rights. (a).different (b).unequal (c).separate (d).equal (vii).Which of the following is not a basic right? (c).food (b).sports (c).shelter (d).education (viii).Bangladesh is not a……country. (a).small (b).beautiful (c).independent (d).large (ix).Before 1971, Bangladesh was under the rule of…… (a).Pakistan (b).India (c).Nepal (d).Afghanistan (x).Choose the incorrect statement for Bangladesh. (a).it is a small country. (b).it became free in 1970 (c).it has a huge population (d).it is beautiful. 02. Fill in the blanks with the given words (3 more words are there). 1x 5 = 5 (a).Bangladesh became…….in 1971. (b).Bangladesh has a……..population. (c).The people of Bangladesh have……..rights. (d).Bangladesh has fertile…….. (e).Natural resources can……..Bangladesh to earn money. 03. Answer the following questions in sentence(s). 2 x 5 = 10 (a).When did Bangladesh become free from Pakistan? (b).Who follow different religions and customs? (c).What do people possess? (d).How can Bangladesh become prosperous ? (e).What can help Bangladesh to earn money? 000000000000000000000 বিজ্ঞান সিএম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মহাবিশ্ব আগে বিষয়গুলো ভালোভাবে বুঝবে তারপর মুখস্ত করবে। প্রশ্ন-১ :মহাবিশ্ব কী? উত্তর :ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকনা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর-দূরান্তের গ্রহ-নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। অর্থাত্ বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব। প্রশ্ন-২ :গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী ? উত্তর :নিম্নে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য দেখানো হলো— গ্রহ নক্ষত্র ১। গ্রহের নিজস্ব আলো নেই। ১। নক্ষত্রের নিজস্ব আলো আছে। ২। গ্রহ নক্ষত্রের তুলনায় ছোট। ২। নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড়। ৩। গ্রহ ঘূর্ণায়মান। ৩। নক্ষত্র স্থির। ৪। গ্রহে জীবের অস্তিত্ব থাকতে পারে যেমন : পৃথিবী। ৪। নক্ষত্রে জীবের অস্তিত্ব নেই। ৫। গ্রহের নিজস্ব তাপ নেই, তাই এটি ঠান্ডা। ৫। নক্ষত্রের নিজস্ব তাপ আছে, তাই এটি উত্তপ্ত। প্রশ্ন-৩ :গ্যালাক্সি কাকে বলে? উত্তর :সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তাকে গ্যালাক্সি বলে। প্রশ্ন-৪ :দিন রাত্রি কেন হয়? উত্তর :পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘণ্টা বা এক দিন। পৃথিবীর এ দৈনিক গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়। অতএব আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত হয়ে থাকে। প্রশ্ন-৫ :চাঁদ ও সূর্য সমান দেখায় কেন? উত্তর :আমরা জানি, কোনো বস্তু আমাদের নিকট থেকে যত দূরে সরতে থাকে বস্তুটি ততোই ছোট মনে হয়। সূর্য পৃথিবীর চেয়ে তের লক্ষ গুণ বড় আর চাঁদ পৃথিবীর তুলনায় পঞ্চাশ গুণ ছোট কিন্তু তা সত্ত্বেও সূর্য যেহেতু চাঁদের তুলনায় পৃথিবী থেকে অনেক দূরে, তাই সূর্য ও চাঁদকে সমান দেখায়। সুতরাং বলা যায় পৃথিবী থেকে দূরত্বের কারণেই সূর্য ও চাঁদকে সমান দেখায়।