অধ্যায়টির খুঁটিনাটি পড়বে
বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক, পদার্থবিদ্যা
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
অধ্যায়টির খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে রবিবার আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
জ্ঞানমূলক
১। পদার্থের অণুসমূহের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে কি বলে?
ক) ইমবাইবিশান (খ) অভিস্রবণ
(গ) ব্যাপন (ঘ) প্রস্বেদন
২। ব্যাপন কতক্ষণ চলে?
(ক) বাতাস থাকা পর্যন্ত
(খ) দ্রাবকের পার্থক্য হওয়া পর্যন্ত
(গ) ঘনত্বের পার্থক্য থাকা পর্যন্ত
(ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত।
৩। ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে সৃষ্ট চাপকে কী বলে?
(ক) অণুচাপ (খ) তীর্যক চাপ
(গ) ব্যাপন চাপ (ঘ) ব্যাপ্তিচাপ
৪। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে?
(ক) সালোকসংশ্লেষণ(খ) ব্যাপন
(গ) অভিস্রবণ (ঘ) প্রস্বেদন
৫। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের
হয়?
ক) অভিস্রবণ (খ) ব্যাপন
(গ) ইমবাইবিশন
(ঘ) সালোকসংশ্লেষণ
৬। নিচের কোনটি দ্রাবক?
(ক) চিনি (খ) লবণ
(গ) পানি (ঘ) সরবত
৭। যে পদার্থ দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থ চলাচল করতে পারে না তাকে কী বলে?
(ক) ঝিল্লী খ) অভেদ্য পর্দা
(গ) ভেদ্য পর্দা
(ঘ) অর্ধভেদ্য পর্দা
৮। অর্ধভেদ্য পর্দার উদাহরণ কোনটি?
(ক) মাছের পটকার পর্দা
(খ) কোষ পর্দা
গ) কোষ প্রাচীর
(ঘ) পলিথিন
৯। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কোনটি ব্যবহার করে?
(ক) N2 (খ) Cl2
(ঘ) Co2 (ঘ) O2
১০। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
(ক) ব্যাপন (খ) অভিস্রবণ
(ঘ) প্রস্বেদন (ঘ) ইমবাইবিশন
১১। কোনটিকে -Necessary evil বলা হয়?
(ক) প্রস্বেদন (খ) শ্বসন
(গ) সালোকসংশ্লেষণের
(ঘ) শোষণ
১২। উদ্ভিদের সংবহন প্রধানত কত প্রকার?
(ক) ১ (খ) ২ (ঘ) ৩ (ঘ) ৪
১৩। অভিস্রবণ শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে ঘটে?
(ক) গ্যাসীয় (খ) নিষ্ক্রিয়
(গ) তরল (ঘ) কঠিন
১৪। ‘আসমোসিস’ অর্থ কী?
(ক) শ্বসন (খ) ব্যাপন
(গ) অভিস্রবণ
(ঘ) সালোকসংশ্লেষণ
১৫। প্রস্বেদন প্রক্রিয়ায় প্রধান বাহ্যিক প্রভাবক কী?
(ক) তাপমাত্রা (খ) আলো
(গ) বায়ুপ্রবাহ (ঘ) পানি
১৬। প্রস্বেদন কত প্রকার?
(ক) ১ (খ) ২ (ঘ) ৩ (ঘ) ৪
১৭। কোন কোষ পানি শোষণ করে?
(ক) সক্রিয় (খ) নির্জীব
(গ) নিষ্ক্রিয় (ঘ) সজীব
১৮। অধিকাংশ কলয়েডধর্মী কীরূপ?
(ক) পানি গ্রাসী (খ) পানি গ্রাহী (গ) গ্যাসীয় (ঘ) তরল
জানার কর্ণার
গত বুধবার প্রকাশিত make four sentences from the Substitution-এর সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
Answer-4.
(a)Students would like to go for higher education.
(b)They have to sit for admission tests.
(c)They have to take a good preparation.
(d)Many students would like to get standard education.
Answer-5.
(a)Television has become the common source of entertainment.
(b)Television has also become a powerful agent to change children’s behaviour.
(c)Life has become difficult in recent days.
(d)Watching TV has become an addiction for many in the USA.
Answer-6.
(a)Water is an important element of the environment.
(b)It is essential for all living things.
(c)Clean water is safe for use.
(d)Water is polluted in many ways.
