জোকস

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:৪৩
 পরীক্ষার হল থেকে বেরিয়ে দুই বন্ধু বলাবলি করছে— প্রথম বন্ধু :তুই আমার খাতা দেখে হুবহু সব লেখিস নি তো আবার। দ্বিতীয় বন্ধু :আরে না, আমি প্রায় জায়গাতেই তোর কথাগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখেছি। প্রথম বন্ধু :কেমন শুনি? দ্বিতীয় বন্ধু :এই যেমন ধর, বাঙালি সাহিত্যিকদের নিয়ে আলোচনা অংশে তুই লিখেছিস রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমি লিখেছি জসিমউদ্দিন সাহিত্যে নোবেল পুুরস্কার পেয়েছেন!  পরীক্ষার তারিখ পেছানোর জন্য ছাত্ররা সম্মিলিতভাবে গেল স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক ছিলেন খুবই কড়া ধাঁচের মানুষ। তাই তিনি সবার মধ্য থেকে একজনকে কথা বলতে বললেন। সেই সাথে এটাও জানিয়ে দিলেন যে ছাত্রদের দু’টোর বেশি প্রশ্নের উত্তর তিনি দেবেন না। প্রধান শিক্ষকের এই কথা শুনে এগিয়ে এলো বিল্টু। প্রথমেই সে প্রধান শিক্ষকের কাছে প্রতিশ্রুতি চাইলো যেন তিনি কোনো প্রশ্নের উত্তরে পরে জানাবো বা বলতে পারছি না বলে এড়িয়ে না যান। সেই সাথে সত্য তথ্যও যেন তাদের দেওয়া হয়। বিল্টুর এ ধরনের শর্তে খুব বিরক্ত হলেও ছাত্রদের সামনে নিজের রাগ প্রকাশ না করে তিনি আবারও মনে করিয়ে দিলেন যে, স্রেফ দু’টি প্রশ্নই করা যাবে এর বেশি নয়। এ পর্যায়ে বিল্টু জানতে চাইলো, ‘স্যার প্রস্তুতি নেওয়ার জন্য এবার আমরা একেবারেই কম সময় পেয়েছি। এ অবস্থায় আপনি কি পরীক্ষাটা পেছাতে পারেন না?’ উত্তরে প্রধান শিক্ষক জানালেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র প্রেসে চলে গেছে এবং এ অবস্থায় পরীক্ষা আর একদিনও পেছানো সম্ভব নয়। প্রধান শিক্ষকের এই কথা শুনে বিল্টু’র দ্বিতীয় প্রশ্ন, ‘কোন প্রেসে প্রশ্নপত্র ছাপাতে দিয়েছেন স্যার?’