হাজীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী খুন আটক এক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫০

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল-এন্নাতলী মাঠের একটি হালটের পাশ থেকে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলাম পাটওয়ারির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরুল ইসলাম এন্নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী আবুল বাসার পাটওয়ারীর ছোট ছেলে।

তিনি বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। সোমবার রাতে কতিপয় ব্যক্তি বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়।

তিনি আরো জানান, আমার ছেলে প্রতিবন্ধী ভাতার জন্য টাকা দিয়েও ভাতা পায়নি। ওই ভাতার ঘটনা নিয়ে আমার ছেলে প্রতিবাদ করেছিল।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, এ ঘটনায় কাউসার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নুরুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুর ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।