নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা একটি প্রধান ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হলেও দুর্গাপুর পৌর শহরের সবকটি সড়কের বেহাল দশা পৌরসভার নাগরিকদের জনজীবন এখন অতিষ্ঠ। সামান্য বৃষ্টি হলে শহরের সবকটি সড়ক পানির নিচে তলিয়ে যায়। চলাচল করা কষ্টদায়ক হয়ে পড়ে। প্রতিদিন শত শত ট্রাক ও লড়ি এখান থেকে বালু নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। দিন দিন পৌরবাসীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে শিবগঞ্জ রোড, উকিলপাড়া, মোক্তারপাড়া, উপজেলা সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। এব্যাপারে পৌরসভার মেয়র জানান, বরাদ্দ না পাওয়াতে সড়কগুলোর সংস্কার করা সম্ভব হচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস জানান, দুর্গাপুরের সড়কগুলো নতুন করে নির্মাণসহ সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
