কালিয়াকৈরে পৌর পিয়নের আত্মহত্যা

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০১
গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় অভিমান করে মেয়র মজিবুর রহমানের ব্যক্তিগত অফিসে মো. লিটন মিয়া (২২) নামে এক ব্যক্তি ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে লিটনের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মেয়রের অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ইতলী গ্রামের বাসচালক মো. খোরশেদ আলমের ছেলে মো. লিটন মিয়া ছয় বছর যাবত্ কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমানের ব্যক্তিগত অফিসের পিয়ন পদে কর্মরত ছিল। কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান বলেন, ছেলেটি খুব ভাল ছিল। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বাদল বলেন, লাশের নিকট একটি চিরকূট পেয়েছি। চিরকূটে লিটন তার মাকে লিখেছেন, মা আমার লাশ শারমিনকে দেখতে দিও না। থানায় ইউডি মামলা হয়েছে।