রমজানের পবিত্রতা রক্ষায় ফরিদপুরে মিছিল ও সমাবেশ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০১
রমজানের পবিত্রতা রক্ষার আহবানে ফরিদপুরে র্যালি ও সমাবেশ করেছে ইমাম কল্যাণ ফাউন্ডেশন। জুম্মার নামাজ শেষে শহরের চকবাজার জামে মসজিদ থেকে মুসল্লিদের র্যালিটি মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে চকবাজার মসজিদের ইমাম মাওলানা মোমাজ্জেদ হোসেন মোনাজাত করে র্যালি ও সমাবেশের সমাপ্তি করেন। এসময় ইমাম কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।