দিনাজপুরে অপহূতা স্কুল ছাত্রী আজও উদ্ধার হয়নি

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০১
পুলিশি নিষ্ক্রিয়তার কারণে অপহরণের ৭ মাসেও উদ্ধার হয়নি বিরামপুর থেকে অপহূত স্কুল ছাত্রী পারভীন। জেলার বিরামপুর উপজেলার রূপরামপুর গ্রামের সাজেদার রহমান জানান, গত বছরের ১৮ নভেম্বর স্কুলে যাওয়ার সময় তার কন্যা ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার শম্পা পারভীনকে জোরপূর্বক অপহরণ করা হয়। ঘটনার ২ দিন পর এ ঘটনায় বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ জনকে আসামি করে মামলা করেন। পিতা সাজেদার অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন আসামিদের গ্রেফতার না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। তবে তদন্তকারী কর্মকর্তা বলেন, অপহূত পারভীনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। জানা গেছে, মামলার প্রধান আসামি আসাদ পারভীনকে বিয়ের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে গেছে।