আমতলী হাসপাতালে পাঁচ হাজার টিকা ভস্মীভূত

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০৩
আমতলী হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) স্টোররুমে অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরনের ৫ হাজার টিকা ও ১৫ লাখ টাকা মূল্যের ৫টি ডিপ ফ্রিজ, আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র ভস্মীভূত হয়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী জানায়, তালবদ্ধ ইপিআই স্টোর রুমের ভিতর থেকে আগুনের কুন্ডলি বের হতে দেখে হাসপাতালে অবস্থানরত রোগী ও নার্সরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ্আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল কবির জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।