নবাবগঞ্জে ১৩ স্বর্ণের দোকানে ডাকাতি আটক-১, আহত-৮

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে গত বৃহস্পতিবার রাত ২টায় ১৩টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ ৯ লাখ ৫৮ হাজার টাকা ৫৫ ভরি স্বর্ণ এবং ২৮০ ভরি রুপাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে বলে দোকান মালিকরা জানান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০/২৫ জন ডাকাত ১৩টি স্বর্ণের দোকানে লুটপাট করে। এ সময় দোকানে থাকা ২ কর্মচারী, বাজারের নিরাপত্তা প্রহরীসহ ৮ জনকে বেঁধে মারধর করে। আহতদের চিত্কারে এলাকাবাসী দোলন মণ্ডল নামে এক ডাকাতকে আটক করে। নবাবগঞ্জ থানা ওসি সাইদুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের মধ্যে একজনকে ধরা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।