বরিশালে গাঁজাসহ নারী আটক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫০

বরিশাল অফিস

কোতোয়ালি মডেল থানাধীন রসুপুল এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে রসুলপুর কলোনি থেকে কমলা বেগম নামে এই নারীকে আটক করা হয়। কমলা ওই এলাকার জসিমের স্ত্রী। এসময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।