সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০৪
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা মুক্তিযোদ্ধার সংসদ কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহসিন আলী, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না প্রমুখ। রাজবাড়ী পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৪২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৫শ’ ২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট গতকাল শুক্রবার ঘোষণা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পৌর মেয়র বলেন, নানা প্রতিকূলতার মাঝেও পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। নান্দাইলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ জিয়া হলে এ সংবর্ধনা দেয়া হয়। মেধাবিকাশ সংগঠনের ব্যানারে উপজেলার ২১০ জন জিপিএ-৫ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট দেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, আব্দুছ ছালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, একাডেমিক কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি আলী আমজাদ খান জীবন। ত্রিশাল মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবনির্বাচিত সদস্যদের এক পরিচিতি সভা গতকাল শুক্রবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজা আলী। নবনির্বাচিত কমান্ডার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম প্রমুখ। রংপুরে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার রংপুর প্রতিনিধি \ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সরকারি আইনগত সহায়তা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ হাসান শহিদ ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মোঃ শওকত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক কেজি মোস্তফা, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঈনুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ এবিএম মাহমুদুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনসুর আলম, কুমিল্লা এইডের কর্মকর্তা জাফর উল্লাহ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী প্রমুখ। লালপুরে ময়না স্মৃতিসৌধ সড়কের কাজ শুরু লালপুর (নাটোর) সংবাদদাতা \ মুক্তিযুদ্ধে নাটোরের লালপুর উপজেলার প্রথম প্রতিরোধ যুদ্ধস্থল ময়না গ্রামের ময়না স্মৃতিসৌধ থেকে ওয়লিয়া-নান্দরায়পুর সড়কের ১কিলোমিটারের কাজ গতকাল শুক্রবার শুরু হয়েছে। লালপুরবাসীর বহু প্রতীক্ষিত এই সড়কের কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ। উলিপুরে হরিজনদের মাঝে গৃহস্থালী সামগ্রী বিতরণ উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে রান্নার অনুষ্ঠান আয়োজন করার আলোকে প্লেট-গ্লাসসহ বড় বড় হাঁড়ি-পাতিল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ একেএম মাঈদুল ইসলামের পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন, এমপি প্রতিনিধি সফিকুল ইসলাম দ্বারা। উলিপুর কাছারী পাড়াস্থ এমপি অফিস চত্বরে সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, আফজাল হোসেন পাঠান, পৌর কাউন্সিলর কায়সার আলী, আফজাল হোসেনসহ (টুপি) উপজেলা জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ। কটিয়াদী উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মো: নজরুল ইসলামকে সভাপতি মো: ফারুক লস্করকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জামাল আবু নাসের হিলালী ও সাধারণ সম্পাদক মো: দিদারুল হক। কমিটিতে মো: রঞ্জু মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে মো: আশিকুল ইসলাম (পল্টু) রয়েছেন। গতকাল শুক্রবার এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সুজানগর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। প্রয়োজনীয় রাজস্ব আয় এবং নাগরিক সুবিধা প্রদান করার প্রেক্ষিতে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উক্ত পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছে। মাদারীপুরে সাংস্কৃতিক উত্সব মাদারীপুর প্রতিনিধি \ জেলা শিশু একাডেমীর আয়োজনে গতকাল শুক্রবার এক সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হয়। এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান ও সংগীত শিল্পী ও কলেজ শিক্ষক উমা দাস। সাংস্কৃতিক উত্সবে জেলার উল্লেখযোগ্য সংখ্যক শিশুরা অংশ নেয়। নেত্রকোনায় অন্ধত্ব নিবারণ বিষয়ক সেমিনার নেত্রকোনা প্রতিনিধি \ ডাঃ কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে গতকাল শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে ‘অন্ধত্ব নিবারণে ও প্রতিরোধে প্রয়াত ডাঃ কে জামানের অবদানও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শরীফুজ্জামান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এএনএম মাহবুবুর রহমান ভুঁইয়া, অধ্যাপক মতীন্দ্র সরকার এবং চক্ষু হাসপাতাল পরিচালনা পরিষদের আহ্বায়ক মতিয়র রহমান তালুকদার প্রমুখ। নড়াইলে অগ্রণী ব্যাংকের ৩টি মনিটর চুরি নড়াইল প্রতিনিধি \ নড়াইল সদর উপজেলার আউড়িয়া অগ্রণী ব্যাংকে বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। চোরেরা ব্যাংকের জানালার গ্রীল কেটে তিনটি কম্পিউটারের মনিটর নিয়ে গেছে। অগ্রণী ব্যাংক লিঃ, আউড়িয়া শাখার ব্যবস্থাপক ফজলুল হক জানান, জুন ক্লোজিংয়ের কাজ থাকায় গতকাল শুক্রবার সকালে ব্যাংকে এসে দেখতে পান জানালার গ্রিল কেটে চোরে ৩টি কম্পিউটারের মনিটর নিয়ে গেছে। আড়াইহাজারে যুবলীগের বর্ধিত সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার বিশনন্দী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশনন্দী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান ইকবাল রহমান রিপন প্রমুখ। বড়াইগ্রামে চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গতকাল শুক্রবার ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি রোপা আমন বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা প্রকল্পের আওতায় মোট ২ লাখ ১২ হাজার ১শ’ টাকা ব্যয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান ও মাহতাব আলী বেগ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জে সাংস্কৃতিক উত্সব মুন্সীগঞ্জ প্রতিনিধি\ মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার সাংস্কৃতিক উত্সব হয়েছে। এ উত্সবে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা ও শ্রীনগর উপজেলার অর্ধ শতাধিক শিল্পী অংশ নেন। শিশু একাডেমী আয়োজিত এ উত্সবে প্রধান অতিথির ভাষণ দেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এ কে এম শওকত আলম মজুমদার। বক্তব্য রাখেন অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। মদনে ডিজিটাল মেলার উদ্বোধন মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পাবলিক হল চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ডঃ মোঃ আবুল কালাম আজাদ। মেলায় উপজেলার ৮টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রসহ মোট ১৫টি স্টল অংশগ্রহণ করে। এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ হারেছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার, মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। গলাচিপায় ফলদ বৃক্ষ মেলা গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা\ গলাচিপায় গতকাল শুক্রবার তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য, আখম জাহাঙ্গীর হোসাইন এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, নির্বাহী অফিসার মো. মাহবুব আলম, কৃষি কর্মকর্তা নূরুল আমিন প্রমুখ। খুলনা বিভাগীয় মহিলা কৃষি ইনস্টিটিউটে সনদ বিতরণ বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের মোড়েরগঞ্জ উপজেলার তুলাতলায় “খুলনা বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে”র ৭ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডাঃ মোজাম্মেল হোসেন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ভাতার টাকা তুলে দেন। মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ইনস্টিটিউটের সভাকক্ষে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাই আলম বাচ্চু, আওয়ামী লীগ নেতা খান সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ, যুবলীগ নেতা হাবিবুর আকন, প্রশিক্ষক বেগম মনিরুন্নাহার, প্রশিক্ষক বশির আহমেদ চন্দন প্রমুখ। ধুনটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে মাদক ও জুয়া বন্ধসহ অপরাধীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃস্পতিবার গোপালনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোপালনগর ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রখেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ টুকু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ-আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিঠু, শিক্ষক আব্দুল কাদের, আতাউর রহমান কিরন, আব্দুল কুদ্দুস প্রমুখ। দিনাজপুরে সাড়ে ১২ লাখ টাকার মালামাল জব্দ স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুরের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ফেন্সিডিলসহ সাড়ে ১২ লাখ টাকার মালামাল জব্দ করেছে। বিজিবি সদস্যরা ফুলবাড়ী ও বিরামপুরের বেগমমোড়, শিমুলতলা, চুকিয়াপাড়া, খয়েরবাড়ী, ফুলবাড়ী জোড়াপুকুর এবং ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। বিজিবি জানিয়েছে, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৪৯ হাজার ৭৪৫ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে। দশমিনায় বিএইচআরসি কমিটি গঠিত দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র পটুয়াখালীর দশমিনা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। উপজেলা বিআরডিবি সভা কক্ষে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় এড.তপন দেবনাথকে সভাপতির ও মোঃ মজিবুর রহমান টিটুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএইচআরসি’র বিশেষ প্রতিনিধি মোল্লা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বিএইচআরসি’র জেলা আইন উপদেষ্টা এড. মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী উপজেলা সম্পাদক মিলটন কুমান বাড়ই প্রমুখ। সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার সাঁথিয়া উপজেলা সদরের দৌলতপুর গ্রামে গতকাল শুক্রবার দুটি বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে। অগ্নিকাণ্ডে ঐ দুই পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আরমান হোসেনের বাড়ির বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনের সূত্র পাত হলে মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী আরজু মাস্টারের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি বাড়ির ৩টি বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবার দুটির দাবি অগ্নিকাণ্ডে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ১৩ কোটি টাকার বাজেট ঘোষণা কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কোন প্রকার নতুন কর আাারোপ ছাড়াই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১৩ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। এই বাজেটে আয়-ব্যয় সমান দোখানো হয়েছে। বাজেটে মুক্তি যোদ্ধাদের পানির বিল মওকুপ করা হয়েছে। বাজেটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রেজাউল করিম কাউন্সসিলর আশরাফুল ইসলাম মিঠু আনোয়ারা খাতুন নাজমুন নাহার প্রমুখ। সাতক্ষীরায় ছয় মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় ছয় মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে ১১ বছর বিনাশ্রম কারাদ্ল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আছাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিনভর আট মাদক ব্যবসায়ী ও সেবীকে হাতে নাতে আটক করার পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে ১১ বছরের সাজা প্রদান করেন।