দর্শনায় মাকে খুন করে মেয়েকে অপহরণ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:১০
দর্শনা পৌরসভার আজমপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাত ৮টায় সন্ত্রাসীরা মাকে খুন করে মেয়েকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে অপহূত মেয়েকে উদ্ধার করেছে। এ নিয়ে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, একদল সন্ত্রাসী মাইক্রোযোগে দর্শনা আজমপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের বাড়ি ঘেরাও করে মা তহমিনা খাতুনকে কুপিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তহমিনাকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, অপহূতাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল কাদের বাদী হয়ে রাতেই দামুড়হুদায় থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।