চারঘাট থানার ফোন বিকল

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:২৮
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ থানার ল্যান্ড ফোন এবং ডিউটি অফিসারের মোবাইল ফোন প্রায় সব সময়ই বন্ধ থাকে। কখনও খোলা থাকলেও রিসিভ করা হয়না। এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কথা বলেন। কেউ বলেন, ফোন নষ্ট। আবার কেউ বলেন, মোবাইল ফোন টেবিলের ড্রয়ারে থাকায় শুনতে পাওয়া যায়নি।