নবীনগরে উপজেলা চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে দুর্বৃত্তায়নের ঘটনায় ওসির সংবাদ সাম্মেলনে তার এখতিয়ার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার স্থানীয় সমবায় মার্কেট প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ওসি গত ২৫ জুন সংবাদ সম্মেলনে আমাদেরকে বিএনপি’র একাংশের সভাপতি (কাজী আনোয়ার গ্রুপ) বলে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত। উপজেলা বিএনপি’র একটিই কমিটি, এর কোনো বিকল্প নেই। কোনো সরকারি কর্মকর্তা এ ধরনের মন্তব্য করতে পারেন না। মামলার এজাহারে ঘটনাটি রাজনৈতিক রূপ দেয়ার যে মন্তব্য তিনি করেছেন তা আপত্তিকর। মামলার কোথাও রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করা হয়নি। সম্মেলনে গ্রেফতারকৃত ৫ আসামির মধ্যে ২জনকে রিমান্ড চাওয়া বাকি ৩ জনের রিমান্ড না চাওয়ার কারণ কি প্রশ্ন তুলে সাংবাদিকদের নিয়ে ওসির বক্তব্যের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সকল বিভ্রান্তি দূর করে ওসি তার বিতর্কিত মন্তব্যগুলো প্রত্যাহার করার দাবি জানানো হয়। এসময় উপজেলা বিএনপি’র সেক্রেটারী অ্যাডভোকেট আনিছুল ইসলাম মঞ্জুসহ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।