মুন্সীগঞ্জে আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতিসহ ৯ পদে আওয়ামী লীগ সম্পাদকসহ ৬ পদে বিএনপি জয়ী

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩০
মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯ পদে আওয়ামী লীগ ও ৬ পদে বিএনপি সমর্থিতরা বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আব্দুল মতিন ১৪৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদ বিএনপি প্রার্থী মো. ছালাহ্উদ্দিন ঢালী ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে সুলতানা রোজিনা ইয়াসমিন-ঐক্য পরিষদ ও আলহাজ্ব সাইফুল ইসলাম- ঐক্য পরিষদ, যুগ্ম সম্পাদক পদে মীর হাবিবুর রহমান-সমন্বয় পরিষদ, লাইব্রেরী সম্পাদক পদে মো. রুহুল আমিন-সমন্বয় পরিষদ, দফতর সম্পাদক মো. নরুল ইসলাম খান-ঐক্য পরিষদ, কোষাধ্যক্ষ পদে মো. ফিরোজ খান-সমন্বয় পরিষদ, ধর্মবিষয়ক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. বেলায়েত হোসেন-সমন্বয় পরিষদ, ক্রীড়া ও নাট্য সম্পাদক মো. আসাদুল ইসলাম বিপ্লব-সমন্বয় পরিষদ, সদস্যপদে কাজী মোজাম্মেল হোসেন রুমেল-সমন্বয় পরিষদ, ফারজানা আক্তার মিতু-সমন্বয় পরিষদ, মোহাম্মদ হোসেন রানা-ঐক্য পরিষদ, মো. রুহুল আমিন-ঐক্য পরিষদ ও আক্তারুজ্জামান আবুল-সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছেন। নির্বাচনে ২৭০ ভোটারের মধ্যে ২৬২ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।