দেবহাটায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে ছয় বছরের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাজিরের ঘের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- নাজিরের ঘের এলাকার আনারুল ইসলামের মেয়ে ঐশি ও একই এলাকার সাগর হোসেনের মেয়ে মিম। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শিশু দুইটি তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় হঠাত্ পানিতে পড়ে যায়।