রংপুরে বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ১০২

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩৯
রংপুরে পুলিশ গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপি’র ১৫ নেতাকর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগসহ বিভিন্ন কারণে তাদের গ্রেফতার করা হয়।