দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৪১৬ টাকা ৯৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে পৌর নাগরিকদের ওপর নতুন করারোপ করা ছাড়াই পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বাজেট ঘোষণা করেন। পৌর মেয়রের সভাপতিত্বে এবং পৌর সচিব মাহাবুবর রহমানের সঞ্চালনায় আয়োজিত বাজেট অধিবেশনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি ও থানার ওসি এবিএম রেজাউল ইসলাম।
