সদরপুরে জমে উঠেছে ঈদবাজার

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫১

ফরিদপুর (সদরপুর) সংবাদদাতা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন জামাকাপড়। ঈদকে সামনে রেখে রোজার শেষ ভাগে জমে উঠেছে সদরপুরের ঈদ বাজার। এক সপ্তাহ পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উত্সব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর নতুন পোশাকে দিনটি উদযাপন করতে চান সবাই। এ কারণে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছে বাজারের বিপণি বিতানগুলোতে।