জয় বাংলা সাংবাদিক মঞ্চ: সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলহাজ্ব জহিরুল হক স্মরণসভা। অধ্যাপক সরদার ফজলুল করিম নাগরিক শোকসভা কমিটি: বিকাল ৫টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে নাগরিক শোকসভা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে পার্টির ঢাকা মহানগর সম্মেলন। বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা): বাফা’র ৬০ বছরে পদার্পণ উপলক্ষে বিকাল ৫টায় একাডেমীর ৭, ওয়াইজঘাট প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এএলআরডি: বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘সমতলের আদিবাসীদের ভূমি অধিকার, সমস্যা ও বঞ্চনা’ শীর্ষক সেমিনার। বিএনপি’র সহযোগী সংগঠন ঐক্য পরিষদ: সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। জাতীয় যুব জোট: আসন্ন জাতীয় বাজেটে যুব কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্দন ও সমাবেশ। সম্মিলিত সামাজিক আন্দোলন: সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘গণতন্ত্র অসামপ্রদায়িকতা ও সুশাসন: বর্তমান বাংলাদেশ: তারুণ্যের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা।
