রাষ্ট্রদূত ইসমত জাহান ফের সিডওর সদস্য নির্বাচিত

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৪
জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ কমিটির (সিডও) সদস্য নির্বাচিত হয়েছেন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান। এর আগে তিনি এই কমিটির সদস্য হিসেবে ২০১১-২০১৪ মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এবার পুনরায় নির্বাচিত হয়ে তিনি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন (সিডও)-এর ১২টি শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮ জন প্রার্থী এতে অংশ নেন। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞের দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হওয়ার ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এছাড়া সহস াব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অন্যতম নারী শিক্ষা ও নারীদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথ প্রদর্শক বলেও প্রমাণিত হলো।