ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তিনটি দেশ ইউক্রেন, জর্জিয়া ও মালদোভা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করলো। খবর বিবিসির।
চুক্তির ফলে দেশ তিনটি পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আরো ঘনিষ্ঠ হওয়ার দিকেই এগিয়ে গেল। দেশ তিনটির মূল লক্ষ্য ইইউ’র সদস্যপদ লাভ করা। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো এ চুক্তি স্বাক্ষরকে ইইউ ব্লকে যোগ দেয়ার প্রস্তুতিপর্বের শুরু হিসাবেই দেখছেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এবং ইইউ এর মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার বিষয়টি ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করবে। এই চুক্তিকে কেন্দ্র করেই ইউক্রেনের পরিস্থিতি খারাপ হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, পূর্ব ইউক্রেন থেকে মানুষে পালিয়ে যাওয়ার সংখ্যা বাড়ছে এবং গত কয়েক সপ্তাহে ১৬ হাজার ৪শত দেশটির অন্যত্র চলে গেছে। আর চলতি বছর রাশিয়া গেছে ১ লাখ ১০ হাজার লোক।
