জন্মের পরই বোঝা হওয়ার তকমা পেয়েছিলাম .................. স্মৃতি ইরানি

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৭
ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, তিনি যখন জন্মগ্রহণ করেন তখন অনেকে তার মাকে বলেছিলেন মেয়েরা সংসারের বোঝা। তাকে হত্যার করার জন্যও তার মাকে পরামর্শ দেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার ভূপালে এক ছাত্রীর প্রশ্নের জবাবে স্মৃতি ইরানি একথা বলেন। প্রথমবারের মতো নিজের জীবনের এই অজানা অধ্যায়টি মানুষের সামনে প্রকাশ করলেন মন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার। স্মৃতি ইরানি বলেন, আগে মেয়ে জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হতো। কিন্তু আমাদেরকে এই অবহলার নীতিকে দূর করতে হবে। তিনি বলেন, আমার মা সাহসী ছিলেন বলেই আজ আমি এই পর্যায়ে আসতে পারছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি। তিনি বলেন, কন্যা হত্যার মতো সামাজিক ব্যাধিকে বিনষ্ট করাতে হবে। প্রতিটি মেয়ের কাছে পৌঁছে দিতে হবে শিক্ষার আলো। মেয়েরা শিক্ষিত হলে আলোকিত হবে গোটা পরিবার। সমৃদ্ধ হবে দেশ।