ভোট গণনায় জালিয়াতি

আফগানিস্তানে আবদুল্লাহ সমর্থকদের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৮
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগে প্রেসিডেন্ট প্যালেসের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন আবদুল্লাহ আবদুল্লাহের সমর্থকরা। সমপ্রতি তিনি অভিযোগ করেন, ভোট গণনায় জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। খবর রয়টার্সের। আবদুল্লাহ জালিয়াতির জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, প্রদেশের গভর্ণর এবং পুলিশকে দোষারোপ করছেন। আবদুল্লাহের প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি। বিক্ষোভকারীরা বলেন, আমরা নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি। বিক্ষোভে ১৫ হাজারের বেশি লোক অংশ নেন। তারা প্রেসিডেন্ট কারজাই এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। খবর পাওয়া গেছে, আশরাফ নির্বাচনে এগিয়ে আছেন। প্রথমবারের নির্বাচনে আবদুল্লাহ এগিয়ে ছিলেন। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়।