বেগমগঞ্জে যুবক অপহূত

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৯
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জের কন্ট্রাকটরের পোল নামক স্থান থেকে হাবিবুর রহমান নামের এক যুবককে শুক্রবার বিকালে অপহরণ করা হয়েছে। চন্দ্রগঞ্জ বাজারে মাছের খাবার আনতে যাওয়ার সময় এই অপহরণের ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে। অপহূত যুবককে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। সে সোনাইমুড়ি উপজেলার বটগ্রামের সুজা মিয়ার পুত্র। যুবকের ভাই শাহজালাল জানান, জিসান বাহিনীর সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বেগমগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ইব্রাহিম জানান, অপহূতকে উদ্ধারের চেষ্টা চলছে।