লক্ষ্মীপুরে ‘ভুল চিকিত্সায়’ প্রসূতি মৃত্যুর অভিযোগ!

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রয়েল হাসপাতালে সিজারের পর রুবিনা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এদিকে ওই মায়ের নবজাতক শিশু (ছেলে) বেঁচে থাকলেও ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রুবিনা চন্দ্রগঞ্জের বসুদুহিতা গ্রামের নুর ইসলামের স্ত্রী।

তবে হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ সোলায়মান অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল, চিকিত্সার কোনো ত্রুটি ছিল না।