শোক সংবাদ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:২০
কোরবান আলী কক্সবাজারে রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি কোরবান আলী (৬৮) গত বৃহস্পতিবার উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। রামুর কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও তিনি ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আ. কাদের দফাদার পটুয়াখালী পল্লী বিদ্যুত্ সমিতির দশমিনা এলাকার পরিচালক মো. শফিকুর রহমান মোল্লার বাবা সমাজ সেবক আ. কাদের দফাদার (৮০) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গাজী তোফায়েল হোসেন চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী তোফায়েল হোসেন (৫৮) চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। মো. মফিজ উদ্দীন হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন গ্রামের মুক্তিযোদ্ধা সামসুদ্দীন আজাদ নয়ার বাবা মো. মফিজ উদ্দীন হাওলাদার বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে মরহুমের বাবার বাড়ি জেলার লাকুরতলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল কাশেম কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের তৈয়াসার গ্রামের স্বনামধন্য ডা. আবুল কাশেম ওরফে মিয়া ডাক্তার (৭৪) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। মমতাজ বেগম দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রামস্থ চন্দনাইশ প্রতিনিধি এসএম মহিউদ্দিনের মা মমতাজ বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।