আশুলিয়ায় শিশু অপহরণ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:২১
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে স্বাধীন (৫) নামে একটি শিশু অপহূত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অপহূতের ঘটনা ঘটেছে। সে বরিশাল জেলার হিজলা থানার টংমচর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে। শিশুটির মা’রোখসানা বেগম জানান, স্বাধীন বিকালে বাসার সামনে খেলা করছিল। এসময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অপহরণকারীরা স্বাধীনকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে অপহরণকারীরা একটি নাম্বারে মোবাইল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। স্বাধীনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।