ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় হায়দারপুলের পাশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। এতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন গাড়ির চালক ও সাধারণ মানুষ। সরেজমিন গিয়ে দেখা গেছে, মহাসড়কের পশ্চিম পাশে ওই ব্রিজের দক্ষিণ অংশে অনেকখানি ভেঙে গেছে। ‘সতর্ক অবস্থা’ বুঝাতে স্থানীয়রা সেখানে লাল কাপড় মোড়ানো একটি সিগন্যাল লাগিয়ে রেখেছেন। কয়েক দিন আগে ব্রিজের পাশটি ভাঙলেও সেটি মেরামতে কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ভাঙা স্থানে একটি সিএনজি অটোরিকশা আটকে যায়। তাড়াতাড়ি করে নামতে গিয়ে আহত হন অটোরিকশার তিন যাত্রী।
সড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীরা জানান, ‘শিগগিরই ভাঙা জায়গাটি মেরামত না করলে মানুষের প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে’।
