চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫৩

চট্টগ্রাম অফিস

নগরীর দেওয়ানহাট এলাকা থেকে একটি পাইপগানসহ রবিউল হোসেন ওরফে মামুন (২৬) নামে এক ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানা পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে একটি পাইপগানসহ পেশাদার এই ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।