নীলফামারীর ডোমার উপজেলা ১২ ঘণ্টা বিদ্যুিবহীন ছিল।
সামান্য মেঘ বা বাতাস উঠলেই বিদ্যুত্ বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ডোমার বিদ্যুত্ অফিসের আবাসিক প্রকৌশলী আব্দুল মতিন জানান, শুক্রবার সকালে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ডোমারসহ নীলফামারীর ৩৩ হাজার কেবি মেইন লাইনের তিনটি ইন্সুলেটর পুড়ে যায়।
ফলে সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুিবহীন হয়ে পড়ে ডোমার, ডিমলা ও পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার ১৮ হাজার ৬৫২ জন গ্রাহক।
