সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১২
টাঙ্গাইলের মির্জাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল শনিবার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ। মেলায় উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যসেবা কেন্দ্র এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ বিভিন্ন স্টলে তথ্য প্রযুক্তিসহ বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। শেরপুরে ভাষাসৈনিক আব্দুর রশিদের স্মরণসভা শেরপুর প্রতিনিধি \ ভাষাসৈনিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখার আহবায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সদ্য প্রয়াত আব্দুর রশিদের স্মরণসভা গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। ড. সুধাময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, লেখন আলী আকবর টাবি, এডভোকেট ফায়জুর আকরাম, মুহম্মদ মুহসীন আলী, আমজাদ হোসেন, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, ডা. আব্দুস সালাম, মো. হারেজ আলী, আ.স.ম. সোহেল নয়ন এবং প্রয়াত নেতার একমাত্র পুত্র সাংবাদিক এডভোকেট আব্দুর রহিম বাদল। ডিমলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও শিবিরকর্মী গ্রেফতার ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি ও এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া (২৮) ও শিবিরকর্মী নূর মোহাম্মদ (২০)। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদল সাবেক সভাপতি জিয়া গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন সোনাখুলি ইবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্র জবরদখল করে ভোট বাক্স ছিনতাই করেছিল। দীঘিনালায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, দীঘিনালা কলেজের হিসাব বিজ্ঞান প্রভাষক মোঃ দুলাল হোসেন, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মতিউর রহমান ও উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ প্রমুখ। ঝালকাঠী পৌরসভার বাজেট ঘোষণা ঝালকাঠী প্রতিনিধি \ ঝালকাঠী পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের নতুন কর আরোপ ছাড়াই মোট ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। গতকাল শনিবার এ বাজেট ঘোষণা করেন মেয়র আফজাল হোসেন। বাজেটের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু আনিফ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন, এলটিসি সদস্য সাংবাদিক হেমায়েত উদ্দিন, সাবেক কমিশনার দুলাল সাহা, চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ ছালেক প্রমুখ। চলতি বছর বাজেটে মোট আয় দেখানো হয়েছে প্রায় ২৯ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৯শ’ টাকা। ইউজিআইআইপি-২সহ উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩২ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকা। লালমনিরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণি কক্ষ সংকট দূর করে বন্ধ ক্লাস চালুর দাবিতে বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী পোষ্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরিষদের সদস্যরা অংশ নেয়। পরিষদের রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় সভাপতি বাদল মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম প্রমুখ। কালীগঞ্জ মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ মহিলা কলেজে ভর্তিকৃত এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ কৃতি শিক্ষার্থীদেরকে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনা প্রদান এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম ক্লাস উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেনুকা ইয়াসমিন, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহবুবা বেগম, দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়েদুল ইসলাম প্রমুখ। এশিয়া এনার্জির বিরুদ্ধে ফুলবাড়িতে সমাবেশ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি নিয়ে এশিয়া এনার্জির সুবিধাভোগীদের তত্পরতার প্রতিবাদে গত শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিক্ষোভ শেষে খনি বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত, সদস্য শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু প্রমুখ। মুক্তাগাছা-ফুলবাড়িয়ায় যান চলাচল ৫দিন বন্ধ মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা-ফুলবাড়িয়া সড়কে ব্যারিকেড থাকায় গত ৫ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, গত সপ্তাহে টানা বর্ষণে মুক্তাগাছা পৌর এলাকার স্যান্যাল বাড়ি এলাকায় এক কিলোমিটারব্যাপী জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ৬টি স্থানে খুঁটি গেড়ে অবরোধ করে। গতকাল শনিবার পর্যন্ত ঐ খুঁটি অপসারণ না হওয়ায় গত ২৪ জুন থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে । দুই উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটি বন্ধ থাকায় ময়মনসিংহ হয়ে ৩০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগী যাত্রীসাধারণকে। ঐ সড়কে নিয়মিত চলাচলকারী একজন যাত্রী জানান, সড়কে যানবাহন চলাচল না করায় ৩ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। তাছাড়া পৌঁছতে সময়ও অনেক বেশি লাগছে। মনোহরগঞ্জে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে সবুরা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাইশগাঁও ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার দুর্গাপুর, কেয়ারী, মান্দারগাঁও, চড্ডা, ফুলপুকুরিয়া, দাদঘর, লাছরা, ডাবুরিয়া, লত্সর, বেতিয়াপাড়া ও মৈশাতুয়া গ্রামের প্রায় ২’শ পরিবারের মাঝে সবুরা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২কেজি ছোলা, ২কেজি মুড়ি, ১ কেজি খেজুর, ২কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও রসুন তুলে দেন ট্রাস্টের চেয়ারম্যান প্রবাসী মুজিবুর রহমান লিটনের পক্ষে মেয়ে লুবনা ও লাবণ্য। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজীপুরে ফরমালিনমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন গাজীপুর প্রতিনিধি \ ‘ফরমালিন মুক্ত খাবার চাই, নিরাপদে বাঁচতে চাই’ এ শ্লোগান নিয়ে শনিবার সকালে গাজীপুরে র্যালি ও মানববন্ধন হয়েছে। গাজীপুর জেলা কালচারাল সোসাইটি এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মাধববাড়ি এলাকার সংগঠনের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাওয়াল রাজবাড়ি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মুহাম্মদ মহসীন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাষ্টার, কবি আবু নাসির খান তপন, জেলা কালচারাল সোসাইটি সভাপতি লায়ন খোকন চন্দ্র ও সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিরামপুরে শিক্ষার্থী ঝরেপড়া রোধে মা সমাবেশ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে মায়েদের ভূমিকা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে বিরামপুর উপজেলার দেশমা উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার মা সমাবেশ হয়েছে। বিদ্যালয় সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর এবং মুখ্য আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম জিন্নাহ। বক্তব্য রাখেন, অধ্যাপক সেলিম রানা, প্রধান শিক্ষক শাহাদত্ হোসেন ও স্থানীয় ব্যক্তিবর্গ। কেন্দুয়ায় ফাতেমা বয়স্ক শিক্ষা কেন্দ্রের বৃক্ষরোপণ নেত্রকোনা প্রতিনিধি \ ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কেন্দুয়া উপজেলার ফাতেমা বয়স্ক শিক্ষা কেন্দ্র। এ উপলক্ষ্যে গতকাল শনিবার এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের হাতে প্রায় দুই শতাধিক আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ করেন, ফাতেমা বয়স্ক শিক্ষা কেন্দ্রের পরিচালক ইলিয়াস কাঞ্চন সুজন। এ সময় শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা রঞ্জু মিয়া, সাংবাদিক মুজিবুর রহমান, মাহবুব জনকল্যাণ সোসাইটির সভাপতি আল আমিন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্যামনগরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক উদ্বোধন সাতক্ষীরা প্রতিনিধি \ সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে উদ্বোধন করা হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। গতকাল শনিবার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যাংকের পরিচালক এসএম আবুল হোসেন। উপস্থিত ছিলেন সাবেক এমপি একে ফজলুল হক, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, ব্যবসায়ী এ কে আফজালুল হক প্রমুখ। সাঁথিয়ায় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল শনিবার দুপুরে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে পাবনার বেড়া-সাঁথিয়া-সুজানগর উপজেলার নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর উদ্যোগে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ চলাকালে পাবনা-ঢাকা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আমিনপুর থানা পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বক্তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন জাফরুন্নাহার শেলী, ফরিদা পারভীন, হাফিজুর রহমান, কোরবান আলী, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। আ’ লীগ নেতার উপর গুলিবর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন শরীয়তপুর প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের উপর গুলিবর্ষণের প্রতিবাদে নড়িয়া উপজেলা সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম ইসমাইল হক, ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মিজানুর রহমান বাদল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি খবিরুজ্জামান বাচ্চু প্রমুখ। সরিষাবাড়ীতে বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি \ জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি, সরিষাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সরিষাবাড়ী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বংলাদেশ শিক্ষক সমিতি, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি ছিলেন বাশিস, সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ও বাহাদুর আলী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল অতিথিদের মাঝে ক্রেস্ট, বিদায়ী শিক্ষকদের চেক প্রদান এবং আলোচনা সভা। মুরাদনগরে প্রধান শিক্ষিকার অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ উপজেলার ৫৬ নং চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নানান অনিয়ম দুর্নীতি ও ঘুষ কেলেংকারির বিরুদ্ধে গতকাল শনিবার মানববন্ধন করেছে ওই স্কুলের অভিভাবকরা। জানা যায়, চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া ভৌমিক গত ৮ বছর যাবত্ নানা অনিয়ম দুর্নীতি ও অপকর্ম করে আসছেন। বিষয়টি নিয়ে স্কুলের অভিভাবক প্রতিনিধি সহ এলাকার সচেতন মহল তার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালকসহ জেলা ও উপজেলার সকল কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করলেও রহস্যজনক কারণে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না কর্তৃপক্ষ। ওসমানীনগরে যুব সংহতির কর্মীসভা ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা \ সিলেটের ওসমানীনগর উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গোয়ালাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আশিক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুকিদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির আহবায়ক আক্তার মিয়া, আব্দুস শহিদ, দেলাওয়ার হোসাইন, মধু মিয়া, দয়ামির ইউপি যুব সংহতির আহবায়ক শাহিন মিয়া, সাদীপুর ইউপি যুব সংহতির আহবায়ক মায়াদ আলী, বুরুঙ্গা ইউপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, গোয়ালা বাজার ইউপি যুব সংহতির আহবায়ক আহমদ আলী, উমরপুর ইউপি আহবায়ক আব্দুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। গাংচিল সাহিত্য পদক পেলেন আজাদুল ইসলাম আজাদ মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নাটক ও কবিতায় বিশেষ অবদানের জন্য এবারের গাংচিল সাহিত্য পদক পেলেন মহাদেবপুরের সাংবাদিক কবি ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ। গত শুক্রবার বিকালে রাজশাহীতে অনুষ্ঠিত দুই বাংলার কবিতা উত্সবে এ পদক প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কবি ড. রাশ বিহারী দত্ত, ড. ভারতী বন্দোপাধ্যায়, অরুপ পাস্তী ও উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। পরে বাংলাদেশ ও ভারতীয় কবিতা আবৃত্তি করে। মির্জাপুরে যুবদলের নতুন কমিটি গঠন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন হওয়ায় গতকাল শনিবার দুপুরে উপজেলার বাওয়ার রোডের দলীয় কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করা হয়। সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাকলি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক ডি এ মতিনসহ অন্য নেতৃবৃন্দ। দাউদকান্দিতে বৃক্ষ মেলা উদ্বোধন দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এম.পি। সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান। বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ উর রহমান মোল্লা, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও দাউদকান্দি উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেছা। মান্দায় ঐশী ব্যবসায়ী সমবায় সমিতির আলোচনা সভা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল শনিবার কায় নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউপির সাবাইহাট কৃষি ব্যাংকের দক্ষিণ পার্শ্বে ঐশী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শ্রী রতন কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক (নাজু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি শ্রী বজেন্দ্র নাথ শাহ, তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগ সেক্রেটারি ও ইউপি সদস্য আঃ সাত্তার, সাবাইহাট বণিক সমিতির সভাপতি আবু হেনা, সাবাইহাট কৃষি ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ। চান্দিনায় বার্ষিক পুরস্কার বিতরণ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে ওই কলেজের মওলানা ভাষানী মিলনায়তনে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন এর সচিব সুলতান মঈন আহমেদ। বক্তৃতা করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শরীফুজ্জামান ভুঁইয়া, উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, সহযোগি অধ্যাপক এম গোলাম মোস্তফা, প্রভাষক গীতা রানী সরকার, আব্দুল লতিফ ভুঁইয়া প্রমুখ। বাবুগঞ্জ উপজেলা ছাত্র মৈত্রীর সম্মেলন বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল শনিবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ ছাত্র মৈত্রীর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনের উদ্বোধক ছিলেন শহীদ ছাত্র নেতা মোঃ শামিমের পিতা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা। উপজেলা ছাত্র মৈত্রীর সভাপতি জামাল হোসেন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও বরিশাল ৩ আসনের সাংসদ অ্যাড. শেখ মোঃ টিপু সুলতান । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পাদিত্য বসু, অধ্যাপক ইসাহাক শরীফ, উপজেলা ওয়ার্কার্স পার্টি ও সম্পাদক টি এম শাহজাহান তালুকদার, কেন্দ্রীয় নেতা সম্রাট মজুমদার, যুব মৈত্রী সভাপতি মোঃ জামাল উদ্দিন, মুনতাহার বিনতে নূর। সম্মেলনে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক হাসানূর রহমান পান্নু, কাজী শাহে আলম প্রমুখ। দশমিনায় ফলদ মেলা সম্পন্ন দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলা কৃষি অফিসের উদ্যেগে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা গতকাল শনিবার সম্পন্ন হয়। উপজেলা কৃষি অফিসার সনজিব মৃধার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম ফোরকান ও সাধারণ সম্পাদক নিপুণ চন্দ্র প্রমুখ। ত্রিশালে বিএনপির বর্ধিত সভা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির এক বর্ধিত সভা গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীনের পরিচালনায় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক ভূইয়া, জাহিদ আমীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ আতাউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক আনিছুজ্জামান মৃধা, বিএনপি নেতা হারুন অর রশিদ, এমদাদুল হক, আব্দুল খালেক, মহিউদ্দিন প্রমুখ। হোমনায় অপরাধ প্রতিরোধ সভা ও ওপেন হাউজডে হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার হোমনায় অপরাধ প্রতিরোধ সভা ও ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। থানা কম্পাউন্ডে ওসি কামরুজ্জামান সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। ওসি তদন্ত স্বপন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী আঃ মান্নান, যুবলীগ নেতা মহিউদ্দিন খন্দকার ও মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন ও আফিয়া বেগম, মুক্তিযোদ্ধা আঃ লতিফ, ডাঃ রামপদ দাস প্রমুখ। মনোহরদীতে নারী উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ সমাপ্ত মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ মনোহরদীতে নারী উদ্যোক্তা তৈরিতে পাঁচ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রাসারণ কর্মসূচির আওয়াতা মনোহরদী উপজেলার এল, কে, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী সেলাই-কাটিং বিষয়ে ২৯ জন নারী ও বিউটিফিকেশন বিষয়ে ২০ জন নারীকে পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে পত্যেককে তিন হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফ বি সি সি আই-এর সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ডা: মানস রঞ্জন চক্রবর্তী, প্রশিক্ষণের সমন্বয়কারী জি, এম, রায়হান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ উদ্দিন প্রমুখ। ঝিনাইদহ থেকে ৭ শিবির কর্মী গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ থেকে ৭ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, শনিবার সকাল ১০টার দিকে শিবির শহরের হাটের রাস্তা থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। হরিণাকুন্ডু থানার ওসি এবাদুল কবির চৌধুরি জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মামলা আছে। আড়াইহাজারে এমপির মতবিনিময় গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার সকল ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মাযহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রশিদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ। ময়মনসিংহে ওয়েব পোর্টালের গুরুত্ব নিয়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে ওয়েব পোর্টালের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েব পোর্টালের গুরুত্ব ও সপ্তাহব্যাপী কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শারমিন জাহান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সম্পাদক আতাউল করিম খোকন, যুগ্ম সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, দৈনিক জাহানের সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন, সাংবাদিক এএইচএম মোতালেব, নিয়ামূল কবির স্বজল বক্তব্য রাখেন। বেতাগীতে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে হারভেষ্ট প্লাজ বাংলাদেশ এর সহযোগিতায় এনজিও ইজওয়ার উদ্যোগে কৃষকদের মাঝে গতকাল শনিবার দুপুরে আমন মৌসুমে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ এর বীজ বিতরণ করা হয়েছে। ইজওয়ার পরিচালক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার ও হারবেষ্ট প্লাজ-এর প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন। বক্তব্য রাখেন এনায়েতুছ ছোবাহান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। গফরগাঁওয়ে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র পরিবেশ আন্দোলন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে স্থানীয় খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ্এ উপলক্ষে ব্রহ্মপুত্র পরিবেশ আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার মাকসুদা, শিক্ষক মফিজুল হক, ব্রহ্মপুত্র পরিবেশ আন্দোলনের ডাঃ কে.এম এহসান, আব্দুল হামিদ বাচ্চু, আতাউর রহমান মিন্টু, শেখ আব্দুল আওয়াল, আহসান হাবীব বাবু, নজরুল ইসলাম প্রমুখ। মাদারীপুরে পাবলিক সার্ভিস সপ্তাহে র্যালি মাদারীপুর প্রতিনিধি \ পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাপনী দিবসে স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ নেতৃত্বে র্যলিটি বের হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নাগরিক, শিক্ষকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর মা সমাবেশ অনুষ্ঠিত বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধকল্পে মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পৃষ্ঠপোষকতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোঃ হযরত আলী, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, স্কুলের প্রধান শিক্ষক, মোঃ সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ চাঁন মিয়া সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়নগরে ৩ শিক্ষার্থী অপহরণের সময় মহিলা আটক বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফোকাস আইডিয়াল একাডেমির ৩ শিক্ষার্থীকে অপহরণ করার সময় স্থানীয় জনতা অপহরণকারী রানু বেগম (২৮) কে আটক করে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। বিজয়নগর থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, গতকাল শনিবার সকালে আউলিয়াবাদ ফোকাস আইডিয়াল একাডেমির ২য় শ্রেণির ছাত্রী ফারহানা আক্তার (৭), রিমা আক্তার (৭) ও ১ম শ্রেণির জান্নাতুল ফেরদৌস (৫) ৩ ছাত্রীকে ফুসলিয়ে গোয়ালনগর নিয়ে যাওয়ার সময় শিশুদের চিত্কারে জনতা এগিয়ে আসলে অপহরণকারী রানু বেগম পালাতে গেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বাড়ি উপজেলা বীরপাশা গ্রামে বলে জানা যায়। এ ব্যাপারে বিল্লাল মিয়া নামে একজন অভিভাবক অপহরণকারীর নামে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় মহিলা নিহত ১ আহত ৩ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়ায় সন্ত্রাসীদের হামলায় গতকাল শনিবার ভোরে আম্বিয়া খাতুন (৫২) নামে এক মহিলা নিহত ও আরো ৩ জন আহত হয়েছে। এ সময় দুটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ আটঘরিয়া গ্রামের আফাল উদ্দিন ও তার ছেলে বাবুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আফালউদ্দিনের স্ত্রী আম্বিয়া খাতুন (৫২), দুই ছেলে চাঁদ মোহাম্মদ (৩০) ও বাবু (২৫), বাবুর স্ত্রী ফাতেমা খাতুন (২০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে আম্বিয়া খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আম্বিয়া খাতুন মারা যান। এ ঘটনায় পুলিশ আটঘরিয়া গ্রামের মৃত চমত্কার ঋষির ছেলে অরুণ ঋষি (৩৫) কে আটক করেছে। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।