বাংলাদেশে বিপনন ব্যবস্থাপনায় গ্রাহক সন্তুষ্টিতে অবদান রাখায় ‘ডেল মোস্ট ভ্যাল্যুয়েবল পার্টনার অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পেয়েছে কম্পিউটার সোর্স। গত ২৬ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে কনজ্যুমার ক্যাটাগরিতে কম্পিউটার সোর্সের ব্যস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেল এসএডিএমজি’র ম্যানেজিং ডিরেক্টর হাজী সালেহ মুন্সি। এসময় ডেল চীন ও কোরিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট তিয়ান বেং এবং কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
