স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা ব্র্যান্ডের ক্যানভিও বেসিক ৩.০ মডেলের ১ টেরাবাইট হার্ডডিস্ক। ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ উভয় প্রযুক্তি সমর্থনকারী এই হার্ডডিস্কের তথ্য স্থানান্তরের গতি সেকেন্ডে ৫ গিগাবিট, ক্যাশ বাফার ৮ মেগাবাইট এবং আরপিএম ৫৪০০। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬,০০০ টাকা। কালো ও সাদা রঙে পাওয়া যাচ্ছে।
