আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ নিয়ে রয়েছে বিভিন্ন গুঞ্জন। বিভিন্ন পত্রিকার খবরে প্রকাশ, আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখেই বাজারে আসতে যাচ্ছে আইফোন ৬। ধারণা করা হচ্ছে, দুইটি ভিন্ন ভিন্ন আকৃতিতে এবারে আসবে আইফোন ৬। এর মধ্যে একটি আকার হবে ৪.৭ ইঞ্চি এবং অন্যটির আকার হবে ৫.৫ ইঞ্চি। এবারের অ্যাপল ডেভেলপারস কনফারেন্সে অ্যাপল প্রদর্শিত আইওএস ৮ ব্যবহূত হবে এই ফোনগুলোতে। ৮ মেগাপিক্সেল ক্যামেরা, পেন স্টাইলাসের ব্যবহারসহ নতুন বেশকিছু ফিচার থাকছে নতুন আইফোনে। অ্যাপলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও অবশ্য পাওয়া যায়নি।
