কালভার্ট ভেঙ্গে ফেলায় জনভোগান্তি

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৮
কুমিল্লা চৌদ্দগ্রামে চিলপাড়া-চাপিরতলা সড়কের একটি কালভার্ট ভেঙ্গে ফেলায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিনেও নতুন কালভার্ট নির্মাণ না করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। চার মাস আগে একটি ঘটনাকে কেন্দ্র করে বখাটেরা ওই কালভার্টটির অর্ধেক ভেঙ্গে ফেলে। ফলে অপর পাশ দিয়ে মানুষ যাতায়াত করতো। সমপ্রতি কে বা কারা আবার কালভার্টের বাকি অর্ধেক ভেঙ্গে ফেলে। বর্তমানে পুরো কালভার্টটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এতে পার্শ্ববর্তী চাপিরতলা আবদুল ওহাব চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ জনসাধারণকে অনেক দূর ঘুরে যে কোনো স্থানে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় চিওড়া ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ‘কালভার্টটি নির্মাণের জন্য টেন্ডার দেয়া হয়েছে।