কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৯
নওগাঁর নিয়ামতপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের লক্ষ্মী-নারায়ণ’র একটি যুগল কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার চৌরা কসবা এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির ৪৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুজিবুল হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার চৌরা কসবা স্থান থেকে ভারতে পাচার করার উদ্দেশ্যে একটি মূল্যবান মূর্তি আনা হয়েছে। এ সময় নায়েব সুবেদার সুজা-উদ-দৌলার নেতৃত্বে সেখানে অভিযান চলানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় লক্ষ্মী-নারায়ণ’র ১৭ কেজি ১শ’ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।