পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫৩

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

পাংশায় সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ কেসমত খান নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের আরশেদ খানের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাতশালা গ্রামের বিশ্বাসের বাড়ির সামনে থেকে কেসমত খানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, কেসমত খান সর্বহারা দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।