নান্দাইলে ট্রাক চাপায় নিহত এক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫৪

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

মঙ্গলবার ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে নান্দাইল মডেল থানা মসজিদের সহকারী ইমাম মাওলানা আব্দুল হালিম ট্রাক চাপায় নিহত হন। নিহত ইমামের বাড়ি উপজেলার বাঁশহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। 

জানা যায়, বাইসাইকেল চালিয়ে তিনি থানার সামনের মোড়ে আসা মুহূর্তে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার উপর পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা লাশ ও ট্রাক উদ্ধার করে।  নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।