আজ রবিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ভোগবেতালে শুরু হবে রথযাত্রা। এ উত্সব থাকবে সপ্তাহব্যাপী। ৭ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এই উত্সবের।
হিন্দুদের দেবতা গোপীনাথ জিউর বিশেষ বাহন রথে চড়ে তার আদরের বোন শুভদ্রাকে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার জন্য শুভদ্রার ভাই বলরাম রথ চালিয়ে গোপীনাথ জিওর বাড়িতে আসেন। নয় দিন পর উল্টো রথে চড়ে শুভদ্রা ফিরে যান স্বামীর বাড়িতে। হিন্দু ধর্মাবলম্বীদের এ বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতি বছর পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা উত্সব। গোপীনাথ আখড়ার কর্মকর্তাদের দাবি এটাই দেশের একমাত্র দূরপাল্লার রথযাত্রা। রথযাত্রা উত্সব মূলত হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়।
