জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সানদানপুর গ্রামে ২৪ বছর ধরে বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে দুইশত পরিবার। যার ফলে উক্ত গ্রামে উন্নত চাষাবাদ, ব্যবসা-বাণিজ্যসহ যাবতীয় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা সঠিকভাবে লেখাপড়া করতে পারছে না। রামগঞ্জ পল্লী বিদ্যুত্ সাব স্টেশন থেকে চার কিলোমিটার পশ্চিমে সানদানপুর একটি অবহেলিত গ্রাম। এই গ্রামের মানুষ সার্বিকভাবে পিছিয়ে থাকলেও বিদ্যুতের কারণে তা অগ্রসর হচ্ছে না ।
স্থানীয়রা জানান, বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুত্সহ প্রশাসনের বিভিন্ন দফতরে একধিকবার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। সর্বশেষ এলাকার উন্নয়নের স্বার্থে নব-নির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের কাছে আবেদন করেছি। রামগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির ডিজিএম বেলায়েত হোসেন জানান, আমরা চেষ্টা করছি।
স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়াল জানান, অতীতে জোট সরকারের এমপি গণ পশ্চিম রামগঞ্জের উন্নয়নে তেমন কাজ করেন নাই। আমি যত দ্রুত পারি বিদ্যুত্সহ সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করব।
