ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদী থেকে বালি তুলতে গিয়ে ড্রেজার মেশিনে পেঁচিয়ে আব্দুর রশিদ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর এলাকায় কুশিয়ারা নদিতে মেশিন চালাতে গিয়ে অপারেটর আব্দুর রশিদ মেশিনে ভেতর পেঁচিয়ে মারা যান। নিহত আব্দুর রশিদের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানা গেছে। ওসমানীনগর থানার এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি এবং ড্রেজারের তিন শ্রমিককে জিজ্ঞাসাবদের জন্য থানায় নিয়ে আসি। এ সময় ড্রেজারটিও জব্দ করা হয়।
