হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস মাধবপুরের রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী অজ্ঞাতনামা মহিলা (৩৫) মারা যান। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত হোসেন জানান, হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
