ইরাকে বাংলাদেশি শ্রমিকরা নিরাপত্তাহীনতায়

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৪
ইরাকে লড়াইয়ে রাজধানী বাগদাদে বাংলাদেশের শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেইসঙ্গে নিরাপত্তা তল্লাশির নামেও শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশের শ্রমিক সাইফুল ইসলামকে বাগদাদের বিসমে নিউ সিটি প্রজেক্ট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পরে শুক্রবারে তাকে ছেড়ে দেয়া হয়। এসময় সাইফুলের দাড়ি কেটে দেয় পুলিশ। সাইফুল ইসলাম হানওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনে মসজিদের ইমাম। উল্লেখ্য, ইরাকে সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএসের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর লড়াই চলছে। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শুধু দক্ষিণ বাগদাদেই প্রায় চার হাজার বাংলাদেশি রয়েছেন। যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।